শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

আলোচিত গণধর্ষণ মামলায় পালিয়ে ঢাকা যাওয়ার পথে মূল আসামি হিরোন গ্রেপ্তার

মোঃ ফয়সাল সিকদার, নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৫ Time View

বরগুনার তালতলীতে আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি হিরোন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ঘটনার পর আত্মগোপনের চেষ্টা করে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার পর বৃহস্পতিবার সকালে হিরোন হাওলাদার কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পটুয়াখালী র‍্যাব-৮ এর একটি দল স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ শুক্রবার সকালে তালতলী থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, আলোচিত এই গণধর্ষণ মামলার সুষ্ঠু ও গভীর তদন্তের স্বার্থে আদালতের কাছে হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করা হবে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আসাদুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করব। এছাড়া অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে ওই নারীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। মামলায় হিরোনকে প্রধান আসামি করা হয়েছে, আর বাকী তিনজনকে অজ্ঞাত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category