বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আবারও সংঘর্ষ, একজন নিহত মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ২ মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের দুইপক্ষের সংঘর্ষে আহত ৫।  হাতবোমা বিস্ফোরণ মাদারীপুরে গৃহবধুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি লুটপাট ও ভাংচুরের পর অগ্নিসংযোগ মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পালিয়েছে অভিযুক্তরা বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার  প্রধানমন্ত্রী হতে না পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি দল: খোকন তালুকদার মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ২

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪২ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করেছে ৪ বন্ধু। এঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যার দুইদিন পর সোমবার (০৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালী প্রবাসী লিখন মোল্যার ছেলে ও মুকসুদপুর কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ মার্চ থেকে কলেজ ছাত্র সিয়াম নিখোঁজ হয়। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার মধ্যে থেকে পচা দুর্গন্ধ আসতে থাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে সিয়ামের কাছে একটি আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগাড় করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার ৪ বন্ধু বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য (মেম্বার) রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী এবং ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার মিয়াসহ চার বন্ধু।
সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ গুম করে রাখে ৪ বন্ধু। এঘটনায় ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। বাকি ২জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এলাকাবাসী জানান, সিমামের মা মারা যাওয়া ও বাবা ইতালী প্রবাসী হওয়ায় সে ঝুটিগ্রামের নানা বাড়ী থাকতো। মাদকের ভয়াবহতা মানুষকে কতটা অমানবিক ও পশুতে পরিণত করতে পারে, সিয়ামের এই হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত প্রমাণ। তুচ্ছ একটি ফোন ও নেশার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুনের এই ঘটনায় পুরো মুকসুদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category