রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা রাজৈরে বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ  রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা  মাদারীপুরে ডজনখানেক মেয়র প্রার্থীর ব্যানার-পোস্টারে শহরের সৌন্দর্য্য হারাচ্ছে মিউটেশনের নামে এমপির কাছ থেকেও ২৫ হাজার টাকা ঘুষ নেয় চক্র: নামজারি করতে কেউ ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানির মধ্যে হবে: জাহান্দার আলী রাজৈরে জাকির শেখের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা রাজৈরে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View
মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রাম থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।   নিহত রুমি বেগম (৩০) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসি শিপন মোল্লার স্ত্রী। নিহত গৃহবধূর  পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকেরা  হত্যা
করে ঝুলিয়ে রেখেছে । পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরের আলি হোসেন মাতুব্বরের মেয়ে রুমির সাথে। এরই মধ্যে এই দম্পতির (১২), (৪) ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান হয়। তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শ্বশুরবাড়ির লোকদের সাথে । এরই জেরে হতে পারে এই ঘটনা।   তবে রুমির পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবেই হত্যা  করা হয়েছে।
নিহতের বড় বোন  সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই  ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, গতকাল শুক্রবার রাত ১০টার দিকেও  বোনের সাথে কথা হয়েছে, সে কিভাবে আত্নহত্যা করে, ওকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ওর শরিরের বিভিন্ন জায়গায় আঘাতের  দাগ রয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category