শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক -২

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৮৭ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক  চালকের মরদেহ উদ্ধার করেছে  পুলিশ৷
বুধবার (১০ জুন ) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে  মরদেহটি  উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।
নিহত শহিদুল মাতুব্বর  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের   মৃত আঃ ছালাম মাতুব্বরের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া  ইজিবাইকটি মুকসুদপুর  উপজেলার সিন্দয়াঘাট থেকে উদ্ধার করে পুলিশ ৷ সেই সূত্রধরে বুধবার ( ১০ জুন ) সকালে এ ঘটনায় জড়িত  সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী  কমলাপুর গ্রামের মৃত  আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল ( ৩৫ )  ও  একই গ্রামের  কাশেম শেখের  ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক  চালকের মরদেহ উদ্ধার করে।
ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই সাহিদুল মাতুব্বর বলেন,  আমার বড় ভাই  ইজিবাইক চালিয়ে সংসার চালায়।   ৬ জুন সকাল ১০ টার দিকে  তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর  আর বাড়িতে ফিরে আসেনি  ৷ এরপর  বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তাকে আমরা পাইনি । পরের দিন পরিবারের পক্ষ থেকে  মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয় ।  ইজি বাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি । এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইক উদ্ধারের পর ২ জনকে আটক করা হয়। তারপর তাদের স্বীকারোক্তির পর আমরা লাশ উদ্ধার করি। সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category