শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজৈরে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৩ জনকে আটক করেছেন এসআরবি গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই। ব্যাপক ক্ষয়ক্ষতি মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দে
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পৃথিবীতে যে কয়টি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে। ইলিশ দেশের জাতীয় সম্পদ। কিছুতেই এই সম্পদ নষ্ট করা যাবে না । বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫১ জন জেলে পরিবারের মাঝে প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফএর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। একটি ছোট মা ইলিশের দেড় লাখ ডিম ছাড়তে পারে। আর দুই কেজির বড় ইলিশ ২০ লাখ ডিম ছাড়ার সম্ভবনা থাকে। এতে বাড়বে ইলিশের উৎপাদন। মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহব্বানের পাশাপাশি স্থানীয় প্রশাসন, মৎস অধিদফতর ও রাজনৈতিক নেতাকর্মীতের তৎপর থাকতে অনুরোধ জানান তিনি।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category