শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View
১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে ঘটে এ ঘটনা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক। পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জালিয়ে অবরোধ করেন তারা। ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘোষণা করা হলে দক্ষিনাঞ্চল অচল করে দেয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে। বন্ধ হয়ে হওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category