সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

রাজৈরে আওয়ামীলীগ থেকে সাবেক কাউন্সিলরের অব্যাহতি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৯০ Time View
আওয়ামী লীগের সকল সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিয়েছেন মাদারীপুরের রাজৈর পৌরসভা আওয়ামী লীগ নেতা মোঃ বাবুল বাঘা (বাবলু)। তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় তার নিজ বাড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড পূর্ব স্বরমঙ্গল গ্রামে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এসময় তার স্ত্রী-ছেলে, ভাই-ভাবীসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাবুল বাঘা (বাবলু) সংবাদ সম্মেলনে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমি আওয়ামীলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। তবে রাজৈরে আওয়ামী লীগের দুই গ্রুপের (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান গ্রুপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপ) কোন কমিটিতে আমার নাম আছে কিনা জানা নাই। যদি আমার অজান্তে কেউ কোন পদে আমার নাম দিয়ে থাকে, তাহলে সেখান থেকেও পদত্যাগ করছি। আর কোনদিনও রাজনীতির সাথে জড়াবো না, রাজনীতি করবো না। দীর্ঘদিন যাবত হার্ট, শ্বাসকষ্ট, কোলেস্টেরল ও পেসারসহ নানান রোগে ভুগছি। প্রতি মাসে অনেকগুলো করে নিয়মিত ঔষধ খাওয়া লাগে। এখানে এবং ঢাকায় ডাক্তার দেখাতে হয়।

তিনি আরও বলেন, বিগত দিনে পরাপর দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। ওইসময় এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক লোকজনের সাথে আমার সম্পৃক্ততা ছিল। কিন্তু কোনদিন আওয়ামীলীগের কোন মিটিং মিছিলে যাই নাই। কাউন্সিলর নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছি। যদি কাউন্সিলর থাকা অবস্থায় কাউকে কষ্ট দিয়ে থাকি এবং চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন।

বাবুল বাঘার স্ত্রী ময়না বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত অসুস্থ। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি সে আর রাজনীতিতে থাকবে না।

ভাবী শিল্পী বেগম বলেন, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিছি আমার দেবরকে আর কখনো রাজনীতিতে জড়াতে দেবো না। সে দীর্ঘদিন যাবত অসুস্থ। হার্ট ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা রয়েছে তার।
শিশু ছেলে মোন্তছির বাঘা বলেন, আমার বাবা আর রাজনীতি করবে না। করতে দেবো না।

ভাই বাদল বাঘা বলেন, আমার ভাই অসুস্থ। তাই পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিছি সে আর কোনদিন রাজনীতি করবে না। তাই আজ থেকে অব্যাহতি ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category