মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে এ ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ শুরুর আগেই শিক্ষার্থীরা ভোটার লাইনে এসে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
এবার ভোট দিচ্ছেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন ১০ মিনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category