সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

রাজৈরে জাল দলিলে বাধা ও ভুয়া কাগজে মামলা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ Time View
মাদারীপুরের রাজৈরে জাল দলিল দিয়ে জমি দখলে বাধা ও ভুয়া কাগজ দিয়ে মামলা করার অভিযোগ উঠেছে সরোয়ার কারিকর (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামে বিরোধপূর্ণ জমির পাশে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী বেল্লাল হাওলাদার (৪৩)। এসময় নিজের ক্রয়কৃত জমি বুঝে পেতে প্রশাসনের সহযোগিতা দাবি করেন তিনি। একই সঙ্গে ওই মামলাবাজ সরোয়ারের বিচার দাবি করা হয়। ভুক্তভোগী বেল্লাল ওই গ্রামের কুটি মিয়া হাওলাদারের ছেলে।
উপস্থিত ছিলেন, শহীদুল হাওলাদার, রফিকুল হাওলাদার, হাসান মোল্লা, তৈয়ব মিয়াসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেল্লাল হাওলাদার বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল স্বরমঙ্গল মৌজায় বাড়ির পাশে থাকা মোট ৪ টি দাগ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। পরে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করে ওই জমিতে চাষাবাদ করে আসছিলাম। কিন্তু হঠাৎ এক ভূমিদস্যু সরোয়ার কারিকর জাল দলিল এবং পাশের দাগের জমির দলিল ছিনতাই করে মোট ৪৮ শতাংশ জমি উল্লেখ আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। এরপর অক্টোবর মাসের ৯ তারিখে আমার পক্ষে রায় আসে। তার দলিলের কোন সত্যতা নাই। পরবর্তীতে আবারও অপর একটি দাগের দলিল দিয়ে ৪৫ শতাংশ জমি উল্লেখ করে মামলা দেয়। আমার জমিতে ইট, বালু, রড ছিল। সেগুলো চুরি হয়ে গেছে। এই মামলার পাল্লায় পড়ে আমার এক হাত ভেঙে গেছে। এখনো গুরুতর অবস্থায় জীবন-যাপন করছি। এই মামলায় পড়ে আমার ৩০ লক্ষ টাকার ক্ষতি হইছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে, টেকেরহাটে লস্করদের জমি ডিসিআর কেটে তার নামে আনে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সেই জমি উদ্ধার করা হয়। আমি দেশের আইনকে শ্রদ্ধা করি। তাই রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও মাদারীপুর জেলা প্রশাসনের কাছে মামলাবাজ ও ভূমিদস্যু সরো কারিকরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category