শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ৪৫ হাজার টাকা জরিমানা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ Time View

মাদারীপুরের শিবচরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ড্রেজার মেশিনের মালামাল জব্দ করা হয়েছে। রোববার বিকেলে শিবচর উপজেলার উৎরাইল ও যাদুয়ারচর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন নদনদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে প্রশাসন। এ সময় বালু উত্তোলন করে পরিবহন করার সময় দুইটি ড্রাম ট্রাক ও একটি নসিমন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরিবহনের মালিকদের তিনটি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকশ’ মিটার পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি ড্রেজার মেশিনে থাকা ১০টি ব্যাটারি ও অন্যান্য মালামাল জব্দ করে প্রশাসন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাইখা সুলতানা, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শিবচরের বিভিন্ন নদ-নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে গভীর রাতে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন অভিযোগে অভিযান পরিচালনা করা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category