সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

হত্যা মামলায় মাদারীপুরের রাজৈরের প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ Time View

মাদারীপুরে হত্যা মামলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা গ্রেফতার লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। গ্রেফতার  যুগল লখন্ডা এলাকার চিত্র রঞ্জন তালুকদারের ছেলে। সে ওই বিদ্যালয়ে ২৫ বছর ধরে শিক্ষকতা করছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শান্তিপ্রিয় একজন শিক্ষককে রাজধানী ঢাকার যাত্রবাড়ি এলাকায় ঘটে যাওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। যা শিক্ষক সমাজের জন্য অশুভ সংকেত। তাই তদন্তপূর্বক প্রধান শিক্ষকের মুক্তির দাবি জানান এলাকাবাসী। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলাম জানান, রাজনৈতিক একটি হত্যা মামলায় যুগল তালুকদারকে গ্রেফতার করা হয়। তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category