মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম উপজেলার নওহাটা গ্রামের বজলুর রহমান হিরু মিয়ার ছেলে এবং  তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সোমবার ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অজ্ঞাতনামা বাস রবিউল ইসলামের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি নড়াইল সদর থানায় রাতের ডিউটি শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category