সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে ইয়াবা ও হিরোইনসহ শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশ গ্রেফতার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ Time View
মাদারীপুরে ইয়াবা ও হিরোইনসহ শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশ ওরফে আকাশ ফকিরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রোবাবার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার  করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ও একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার আকাশ সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মৃত পল্টু ফকিরের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শীর্ষ সন্ত্রাসী আকাশ (৩৫) তার ভাড়া বাসায় মাদকের বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর থানা পুলিশের একটি যৌথ টিম অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ছাঁদের টিন কেটে পালানোর চেষ্টা করে আকাশ। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া (১০ গ্রাম) হিরোইন, মাদক বিক্রির নগদ ৬৭ হাজার একশো টাকা এবং অবৈধ ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে রোববার বিকেলে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে ইয়াবাসহ বিভিন্ন মাদকেরও ডিলার। তার বিরুদ্ধে পূর্বেই হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ও একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় ১৫ টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে বিভিন্ন সময় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সহায়তায় তাকে একাধিকবার গ্রেফতার করা হয় এবং পরে কারাভোগও করেন। জামিনে বেড়িয়ে আবার একই কর্মকাণ্ড শুরু করেন এই আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category