মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মাদারীপুরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীর বিচারের দাবিতে মাদারীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা।


বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে প্রথমে একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে হাদির মৃত্যুতে সেটি হত্যা মামলায় (৩০২ ধারা) রূপান্তরিত হয়। মামলা চলাকালে এ যাবৎ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয় সড়ক অবরোধ ও বিক্ষোভ। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক হাফেজ আব্দুর রহিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক রোমান শেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সাবেক সহ-মূখ্য সংগঠক জহিরুল ইসলাম সানি, সাবেক যুগ্ম সদস্য সচিব তানভীর, সাবকে সদস্য আরাফাত উল্লাহ্সহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category