সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ Time View

মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ একই এলাকার জবেদ শেখের ছেলে। অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানায়, দুপুরে নিজঘরে কাজ করছিলেন ইলেকট্টিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে জবাই করে কুপিয়ে হত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সজিবকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে, হত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।
নিহতের আত্মীয় মীর জামাল সরদার জানিয়েছে, কি কারনে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে অবগত নন তারা। তবে, হত্যাকান্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।
জাহিদের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ‘ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ভাগ্নে জাহিদকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্টিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক সজিব শেখ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটকে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category