শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে নসিমনের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ Time View

 

মাদারীপুরে নসিমনের চাকায় পৃষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের সরদার মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার জলিল সরদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, ব্যক্তিগত কাজ শেষে শহরের ইটেরপুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জুবায়ের সরদার। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে অপর একটি নসিমনের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নসিমনের চাকায় ঢুকে যান। গুরুতর অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতলে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। জুবায়েরের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category