শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

টাকা ছিনিয়ে নিতে হত্যা করা হয় বিকাশ এজেন্ট খোকন দাসকে: মাদারীপুর র‌্যাব-৮

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ Time View
শরিয়তপুরের ডামুড্যায় আলোচিত পল্লী চিকিৎসক ও বিকাশ এজেন্ট খোকন দাসকে ছুরিকাঘাত শেষে শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। টাকা ছিনিয়ে নিতে অভিযুক্তরা খোকন দাসকে হত্যা করে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন। এর আগে শনিবার মধ্যরাতে তাদের কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শরিয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) ও একই এলাকার সামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

র‌্যাব জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আহত করা হয় শরিয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ঔষধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকি বিকাশের এজেন্ট খোকন দাস। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। পরবর্তীতে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে সোহাগ খান, রাব্বি  মোল্লা ও পলাশ সরদারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পরই গা ঢাকা দেন অভিযুক্তরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা।
র‌্যাব-৮ এর অধিনায়ক শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category