শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে পৈতৃক জমি দখল করে মিথ্যা মামলা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ Time View
মাদারীপুরে রাজৈরে পৈতৃক জমি জোরপূর্বক দখল করে রেখে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়েছেন দখলদার শাহাবুদ্দিন মুন্সী ওরফে মাতুব্বর (৬২) গংয়েরা। রোববার (১১ জানুয়ারি) দুপুরে এর প্রতিবাদে জেলার উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের পশ্চিম মহেন্দ্রদী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে প্রভাব বিস্তার করছেন অভিযুক্তরা। ভুক্তভোগী সরোয়ার হোসেন (৫২) ওই এলাকার মৃত আব্দুল গফুর মাতুব্বরের ছেলে। এ ঘটনায় তিনি মাদারীপুর আদালতে শাহাবুদ্দিন গংদের বিরুদ্ধে ভূমি আইনে একটি মামলা দায়ের করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজ মুন্সী, বিএনপি নেতা আঃ আলীম মুন্সী, ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বেলায়েত মুন্সী, জাফর মুন্সী ও নাসির মুন্সী প্রমুখ।

সংবাদ সম্মেলনে সরোয়ার হোসেন বলেন, হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম মহেন্দ্রদী এলাকায় ২৩ নং মহেন্দ্রদী মৌজায় বিআরএস ২৩৫ নং খতিয়ানে ৩৭৮ দাগে মোট ৫২ শতাংশ জমি আমার বাবা আব্দুল গফুর ও ৩ ফুফুর নামে রেকর্ড হয়। এর মধ্য থেকে আমার বাবার ১৪ শতাংশ ও একই দাগে ২৩১ নং খতিয়ানে আরও ৫ শতাংশের মালিক হন। বর্তমানে আমরা ওয়ারিশ সূত্রে এই ১৯ শতাংশ জমির মালিক। কিন্তু আমরা সাড়ে ১২ শতাংশের দখলে আছি। বাকি সাড়ে ৬ শতাংশ জমি প্রতিবেশী প্রভাবশালী শাহাবুদ্দিন ও তার লোকজন জোরপূর্বক দখল করে নিয়ে গেছে। বেশ কয়েকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা সালিসিতে বসে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে বাধ্য হয়ে দখলদারদের বিরুদ্ধে মাদারীপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার সিআর মামলা নং-৮৩১/২০২৫ (রাজৈর)। মামলাটি ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক), ৫(১)(ক), ৭, ৮ ও ১০ ধারায় রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলাটির বিষয়ে আদালতের নির্দেশে সরজমিনে এসে পুরো জায়গা মেপে ৫২ শতাংশের স্থানে নকশা অনুযায়ী ৪৬ শতাংশ পান রাজৈর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মহিউদ্দিন। এ অনুযায়ী আমাদের জায়গা থাকে ১৬ দশমিক ৮০ শতাংশ। তাতেও শাহাবুদ্দিনদের মধ্যে আরও ৪ দশমিক ৮০ শতাংশ জায়গা পাবো। কিন্তু তারা কোন ভাবেই দখল ছাড়ছে না। বরং আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা হুমকি ধামকির মামলা দায়ের করেছে এবং আমার করা মামলার স্বাক্ষীদেরও আসামি করেছে। আমার দাবি আইনের মাধ্যমে আমি যেন ন্যায়বিচার পাই এবং নিজের পৈতৃক জমিটুকু রক্ষা করতে পারি, সুষ্ঠু একটা সমাধান পাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category