শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে থেকে লুন্ঠিত ট্রাকসহ ৪৬২ বোতল গ্যাস সিলিন্ডার ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ Time View

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর থেকে লুন্ঠিত কাভার্ডভ্যানসহ এলপিজি’র ৪৩২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে ঢাকার আশুলিয়া থেকে ১৩ লাখ টাকা মূল্যের এই গ্যাস সিলিন্ডার উদ্ধার করা গেলেও পালিয়ে যায় অভিযুক্তরা।
জানা যায়, গত ৮ জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৪ শ ৬২ পিস গ্যাস সিলিন্ডার নিয়ে একটি কাভার্ডভ্যান বাগেরহাটের মংলা যাচ্ছিল। মাঝপথে রাতে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকায় আসলে মুখোশধারী একদল ডাকাত কাভার্ডভ্যানটি গতিরোধ করে। চালক আসলাম খান ও তার সহযোগি রিফাতকে কুপিয়ে জখম করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সিলিন্ডার ভর্তি গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায় যায় ডাকাতরা। পথিমধ্যে আহতদের সড়কে ফেলে রেখে যায় তারা। পরদিন এই ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা হয়। মামলার পরে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা জেলার আশুলিয়ার গকুলনগরে ডাকাত মেহেদি হাসান আতিকের গোডাউন, বাসা ও দোকানে অভিযান চালায় পুলিশ। পরে আতিকের বাসার তালা ভেঙে তল্লাসী করে লুন্ঠিত ৪শ’ ৬২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতি হওয়ায় কাভার্ডভ্যানও। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতচক্রের সদস্যরা।
মাদারীপুরের সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় দ্রুত উদ্ধার হয়েছে লুন্ঠিত গ্যাস সিলিন্ডার ও কাভার্ডভ্যান। এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category