শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ, আহত ১০জন 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ Time View
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণ হয়। শনিবার দুপুর ১টার থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে ‘নতুন মাদারীপুর’ গ্রামের হাসান মুন্সির বিরোধ চলে আসছিল। এরই জেরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ভাংচুর করা হয় কয়েকটি বসতঘর। এ সময় অন্তত অর্ধশত হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। ভাংচুর ও লুটপাট করা হয় বসতঘর। সংঘর্ষে আহত হন ১০ জন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা তিনঘন্টা পর বিকেল ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, যৌথ অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category