শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

দৃশ্যমান হলো পূর্ণাঙ্গ পদ্মা সেতু

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৫০ Time View

মহান মে দিবস আজ। সবার যখন সাধারণ ছুটি এর মাঝেও থেমে ছিলো না স্বপ্নের পদ্মা সেতু ঘিরে শ্রমিকদের কর্মযজ্ঞ। এই কাজে অংশ নিতে পেরে শ্রমিকরা বেজায় খুশি। কারণ স্বপ্নের সেতুর দুই প্রান্তের ৪৩৮টি সুপার গার্ডারের সবশেষ গার্ডারটিও বসছে মাওয়া প্রান্তে। এই গার্ডারটি বসার পরই সংযোগ সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়।

শনিবার (১ মে) এ গার্ডার বসার মধ্য দিয়ে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর সোয়া তিন কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হয়।

মাওয়া প্রান্তে এই গার্ডারটি বসার পরই সংযোগ সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়। সংযোগ সেতু্টি পদ্মার দুই পাড়ের সঙ্গে মেলবন্ধনের সেই স্মরণীয় মুহূর্ত ঘিরে চলছে কর্মযজ্ঞ। শ্রমিকরা ৩৮ মিটার দীর্ঘ ও ৮৪ মেট্রিক টন ওজনের গার্ডারটি বসাতে কাজ করে যাচ্ছেন। সেতুর ভায়াডাক্টের মাওয়া প্রান্তে সবশেষ ৪৩৮তম সুপার গার্ডারটি বসানো হয়েছে।
মূল সেতু দৃশ্যমান হওয়ার পাঁচ মাসের মধ্যেই সংযোগ সেতুও পূর্ণাঙ্গ দৃশ্যমান হচ্ছে। পুরো সেতুর অবকাঠামো মাওয়াকে জাজিরার সঙ্গে যুক্ত করছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সংযোগ সেতু ১৪৭৮ এবং জাজিরা প্রান্তে ১৬৭০ মিটার।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী গণমাধ্যমকে বলেন, এই গার্ডারটি বসে গেলে মাওয়া এবং জাজিরা প্রান্তের সংযোগের আর কোনো বাধা থাকবে না এবং পদ্মা সেতু প্রকল্প আরেক ধাপ এগিয়ে গেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category