শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে কারাগারে থেকে ভোটের লড়াই দুই প্রার্থীর

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে বইছে ভিন্নধর্মী নির্বাচনী হাওয়া। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় রয়েছেন এমন দুজন, যারা বর্তমানে কারাগারে বন্দী। আইনি জটিলতা কাটিয়ে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এখন ‘কারাগার বনাম মাঠের’ লড়াই দেখতে মুখিয়ে আছেন স্থানীয় ভোটাররা।
কারাবন্দী এ দুই প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম শিমুল এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কাবির মিয়া।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। তার নির্বাচনী প্রতীক ‘ফুটবল’। দাখিলকৃত হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নির্বাচনের আগে জামিন না পেলে সমর্থক ও আত্মীয়-স্বজনরাই তার পক্ষে মাঠ চষে বেড়াবেন। কারান্তরীণ প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তার অনুসারীরা।
অন্যদিকে, কাশিমপুর কারাগারে বন্দী থেকেই ‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়ছেন গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া। তার বিরুদ্ধে মামলার সংখ্যা সাতটি। শুরুতে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও দমে যাননি তিনি। উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় তার কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। ‘মুক্তি’ না মিললে কারাগার থেকেই তিনি এ নির্বাচনী যুদ্ধের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন তার পরিবার।
নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হন, তবে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এ আইনি সুযোগেই বিচারাধীন মামলায় বন্দী থাকা অবস্থায় তারা লড়ছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান জানান, ‘মনোনয়নপত্র সংক্রান্ত সব বিষয় আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুসরণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জ-১ আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি এ দুই কারাবন্দী প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ভোটারদের মধ্যে এটি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category