সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে কিশোর গ্যাং-এর দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, দোকানপাটে হামলা-ভাংচুর 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ Time View
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাং এর দুইপক্ষের টানা দেড় ঘন্টা সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় দোকানপাট। শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে দুইমাস পূর্বে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাং-এর দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করে জিলান, আরমান, মুবিন ও সাফিনসহ তাদের পক্ষের কিশোররা। পরে রাতে ৮ টার দিকে আহত ফাহিমের পক্ষের কিশোর গ্যাং সদস্য অনিক-সাঈম ও জিলান গ্রুপের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র, হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় প্রায় ৩০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব-৮ এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর গ্যাং-এর দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবের সদস্যরা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।  এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category