শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে জুয়ারিদের রডের আঘাতে নৈশপ্রহরীর মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ Time View

মাদারীপুরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় লোহার রডের আঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে ঢাকা মেডিকেলে মারা যান জাহাঙ্গীর খাঁ। নিহত জাহাঙ্গীর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে। অভিযুক্ত ইউসুফ আকন একই এলাকার মৃত মতলেব আকনের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় রাতে বেশকয়েকজন যুবক ওই মার্কেটের ভেতর প্রবেশ করেন। জাহাঙ্গীরের রুমের ভেতর শুরু করেন জুয়া খেলা। এতে বাঁধা দেন নৈশপ্রহরী। পরে ক্ষিপ্ত হয়ে একই এলাকার ইউসুফ আকন সঙ্গে থাকা লোকজন নিয়ে জাহাঙ্গীর ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর আহত করা হয় তাকে। জাহাঙ্গীরের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আরো দুইজনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে ইউসুফ ও তার লোকজনের বিরুদ্ধে। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। পরে  চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার। শনিবার বিকেলে মরদেহ নিয়ে আসা হলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয় ময়না তদন্ত। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আকাশ খান বলেন, ‘এভাবে একজলন নৈশপ্রহরীকে পিটিয়ে মেরে ফেলবে, এর বিচার না হলে অন্য অপরাধীরা সাহসা পাবে, অপরাধ করার। নিরহ পরিবারের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। একমাত্র সরকার থেকে সহযোগিতা করলে নিহতের স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকতে পারবে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে জুয়া খেলা নিয়ে মারামারিতে এক নৈশপ্রহরী মারা গেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category