সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে সাড়ে তিনবছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, পালিয়েছে অভিযুক্ত জাপান ও কোরিয়ায় উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগে মাদারীপুরে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার রাজৈরে মাদক কারবারিদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস ইতালি যাওয়ার স্বপ্ন শেষ: দালালদের পাঠানো ছেলের নির্যাতনের দৃশ্য দেখে স্টোক করে মারা গেছে মা-বাবা, যুবকের খোঁজ নেই এক সপ্তাহ ধরে মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ১২টি বসতঘর ভাংচুর-লুটপাট মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  মাদারীপুরে মানবপাচার মামলায় শ্বাশুড়ি  গ্রেফতার, জামাইকে খুঁজছে পুলিশ মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক -২

স্বাধীনতার পর সন্ত্রাসবাদ, গুন্ডামি ও ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে- মামুনুল হক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ Time View

বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর সন্ত্রাসবাদ, গুন্ডামি ও ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের মানুষ যখন ভাতের ও ভোটের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, ঠিক তখনই গুম-খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশকে অর্জন করতে দীর্ঘ লড়াই-সংগ্রাম করতে হয়েছে। তিনটি বিদেশী আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মামুনুল হক।
মামুনুল হক আরো বলেন, ২১৪ বছর এ দেশের মানুষ শাসনের নামে শোষিত হয়েছে। বৈষ্যমের শিকার হয়েছে। এ দেশের মানুষের অধিকার টুকুও কেড়ে নিয়েছে বিদেশি শাসকরা। ১৯০ বছর ইংরেজ-বিট্রিশদের বিরুদ্ধে লড়তে হয়েছে। ১০০ বছর ভারতের দাদাবাবুদের জমিদারি প্রথা ও দিল্লীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এরপর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হয়েছে ২৪ বছর। এভাবে ২১৪ বছর লড়াই-সংগ্রাম করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটি মানচিত্র পেয়েছে। একইসাথে পেয়েছে লাল সবুজের পতাকা।
বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ ভেবেছিল আর কোনদিন শোষিত হতে হবে না। কিন্তু সেই দৃশ্যের পরিবর্তণ হয়নি। আগে বিদেশিদের সাথে শোষিত হয়েছে, এখন স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশি মানুষ দ্বারা শোষিত হচ্ছে। শুধু শাসকের ধরণ বদলেছে কিন্তু শোষনের ধরণ পাল্টায়নি।
মাদারীপুর-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস-এর রিক্সা প্রতিকের প্রার্থী মুফতি আব্দুস সোবহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন, বাংলাদেশ জাময়াতে ইসলামি কেন্দ্রীয় কর্ম পরিষদ-এর সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান, সাবেক নায়েবে আমির ড. কাজী আবুল বাসার, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসাইনসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category