শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, ১০ জনকে হাতুড়িপেটা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৯ Time View

মাদারীপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১০ জনকে হাতুড়িপেটা করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কালিরবাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কর্মীসমর্থক নিয়ে কালিরবাজার এলাকায় গণসংযোগে যান কলস প্রতিকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা মিল্টন বৈদ্যর ওপর হামলা চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মীকে হাতুড়িপেটা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী ও পুলিশ। আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের অভিযোগ, ধানের শীষের স্লোগান দিয়ে তার কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয় অন্তত ১০ জনকে। ছিনিয়ে নেয়া হয় একাধিক মোবাইল ফোন। প্রশাসন আইনী পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচনে এই হামলা বড় বাধা হতে পারে।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া জানান, ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে প্রতিরোধ করে তার সমর্থকরা। তবে, ঘটেনি কোন মারামারির ঘটনা। আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category