সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলা নির্মাণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৭ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিভিন্ন দল একাধিক সময় বলেছে এ দেশ সবুজ বাংলা বানাবে, ডিজিটাল বাংলা বানাবে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলা নির্মাণ করবে। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেজাউল করিম বলেন, দেশের একটি মাত্র দল ইসলামের পক্ষে নির্বাচন করছে। সেই বাক্সটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাক্স।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ভাল নীতি ও নেতা ছাড়া দেশের মানুষের মুক্তি নাই। ইসলাম শুধু মুসলিমের জন্যই নয়, মানুষের জন্য নয়, একটি পিপিলিকার স্বাধীনতার জন্যও, এর নামই হল ইসলাম। এ দেশে বহু নেতার নীতি দেখেছি, কিন্তু বাস্তবে মানুষ যা চায়, তা পায় না।


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির আরো বলেন, আরো মায়ের কোল খালি করতে না চাইলে শান্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দিতে হবে। চাঁদার মাধ্যমে দেশের মধ্যে অশান্তির আগুন জ¦ালাতে না চাইলে, দেশের টাকা বিদেশে পাচার করতে না চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে হবে। গত ৫৪ বছরে অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজির কারনে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই। টাকা বিদেশে পাচার হয়। এই দলকে আর ক্ষমতায় দেখতে চাই না। ইসলাম ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলাদেশে তৈরি হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র আমির মুফতি সৈয়ধ মুহাম্মাদ ফয়জুল করিম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-০১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখার প্রার্থী মাওলানা আকবার হোসাইন, মাদারীপুর-০২ আসনের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাদারীপুর-০৩ আসনের প্রার্থী মাওলানা আজিজুল হকসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category