সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

কালকিনিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ সাব্বির ফকির নামে এক নিষিদ্ধঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই ছাত্রলীগ নেতাকে আসামী করে থানায় একটি ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। এদিকে বরিশাল সেবাচিম হাসপাতালে ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপরদিকে এই ঘটনার পরে ওই ছাত্রলীগ নেতা এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। তবে ওই ছাত্রলীগ নেতা এলাকায় প্রভাবশালী হওয়ায় অসহায় ভূক্তভোগী পরিবার ন্যায় বিচার পাবেন কিনা সে বিষয়ে নিয়ে শঙ্কিত রয়েছে ওই স্কুলছাত্রীর পরিবার।
মামলার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ জাকির ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা মোঃ সাব্বির ফকিরের সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর সুবাদে ওই স্কুলছাত্রীকে ছাত্রলীগ নেতা সাব্বির ফকির বেশ কয়েকবার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভন দিয়ে ওই স্কুলছাত্রীকে গত শনিবার রাতে বরিশালের মুলাদী উপজেলা বাটামারা ইউনিয়নের আলীমাবাদ গ্রামের একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে ওই ¯ু‹লছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ছাত্রলীগ নেতা সাব্বির ধর্ষন করে। এসময় ওই স্কুলছাত্রীর ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ছাত্রলীগ নেতা সাব্বির ফকির দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই ছাত্রলীগ নেতাকে আসামী করে মুলাদী থানায় একটি ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এদিকে বরিশাল সেবাচিম হাসপাতালে ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপরদিকে এই ঘটনার পরে ওই ছাত্রলীগ নেতা এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে। তবে ওই ছাত্রলীগ নেতা এলাকায় প্রভাবশালী হওয়ায় অসহায় ভূক্তভোগী পরিবার ন্যায় বিচার পাবেন কিনা সে বিষয়ে নিয়ে শঙ্কিত রয়েছে ওই স্কুলছাত্রীর পরিবার।
দুলাল ফকির, শাওন ফকির ও এনামুলহকসহ বেশ কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি বলেন, আমরা অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাব্বির ফকিরকে গ্রেফতারের ও সঠিক বিচারের দাবি জানাই।

মামলার বাদী ও ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা কান্না জরিত কন্ঠে বলেন, আমার অবুঝ মেয়ের সরলতার সুযোগ নিয়ে সাব্বির তার জীবন শেষ করে দিয়েছে। তাই আমি তার নামে মামলা করেছি। আমি ওর ফাঁসি চাই। কিন্তু বর্তমানে আমাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে আসামি পক্ষের লোকজন। তাই আমি এখন আমার পরিবার নিয়ে ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছি।
অভিযুক্ত সাব্বির ফকির ও তার বাবা ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা জাকির ফকিরের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে এলাকায় পাওয়া যায় নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষিনক আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনাস্থল মুলাদী থানাধীন হওয়ায় এই মামলাটি ওই থানায় হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category