সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে পুলিশের মামলায় গ্রীস প্রবাসীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৪ Time View

মাদারীপুরে পুলিশের দায়েরকৃত মামলায় এক গ্রীস প্রবাসীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘মাদারীপুর প্রেস ক্লাব’-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেন পরিবার ও এলাকাবাসী। এ সময় গ্রীস প্রবাসী প্রান্ত হাওলাদারের নিঃশর্ত মুক্তির দাবী জানান। গ্রেফতার প্রান্ত হাওলাদার মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার নুরু হাওলাদারের ছেলে।
এ সময় বক্তারা বলেন, গেল ৩০ জানুয়ারি মাদারীপুর পৌর এলাকায় সংঘর্ষে জড়ায় কিশোর গ্যাং-এর দুইপক্ষ। সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। ভাংচুর করা হয় দোকানপাট ও বসতঘর। এই ঘটনায় আহত হয় পুলিশ সদস্য। পরে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় ৭৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ২নং আসামী প্রান্ত হাওলাদারকে ফরিদপুরের এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে থানা পুলিশের মাধ্যমে মাদারীপুর আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য ন্যায় বিচারের দাবীতে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন থেকে অবিলম্বে প্রান্তর নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবী মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
প্রান্ত’র মা আছমা বেগমের অভিযোগ, হয়রানী করতেই গ্রীস প্রবাসীকে মারামারির মামলায় জড়নো হয়েছে। অথচ, ঘটনার সময় মাদারীপুর শহরের ছিল না প্রান্ত। কোনো ধরনের তদন্তছাড়াই ছুটিতে আসা গ্রেফতার প্রান্তর নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্দোষভাবে কাউকে মামলায় আসামী করার সুযোগ নেই। হামলা ও মারামারির ঘটনায় প্রান্ত জড়িত ছিল না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ না করলে চার্জশীটে সে অন্তর্ভূক্ত হবে না। তবে, প্রাথমিকভাবে সম্পৃক্ততা পাওয়ায় ৭৪ বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category