শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৯ মাস পর মুকসুদপুর  উপজেলা আ. লীগ কার্যালয়ে উড়ল  পতাকা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৯ Time View

 

দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলা সদরের চৌরঙ্গীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।

মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ,  উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কয়েকজন  নেতা কর্মী ও সমর্থক  নিয়ে সকাল ৬ টার দিকে  পতাকা  উত্তোলন করেছেন বলে জানা গেছে।

এ সময় তারা ‘জয় বাংলা’‘জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন  স্লোগান দেন।

মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের ফেসবুক আইডিতে পতাকা উত্তোলনের ছবি পোস্ট করা হয়। মুহুর্তের মধ্যে এ ছবি ভাইরাল হয়ে যায়। তারপরই ওই কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে জানতে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে  মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজের মোবাইলে একাধিক বার ফোন দিয়ে ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে মুকসুদপুর থানার ওসি আব্দুল্রাহ আল মামুন পতাকা উত্তোলনের খবর শুনেছেন জানিয়ে বালেন, রোববার সকালে কে-বা কারা পতাকা উত্তোলন করেছে । আমরা এটি চিহ্নিত করার চেষ্টা করছি ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। এরমধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়।  দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ  রয়েছে।  প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ  রয়েছে।

তারিকুল ইসলাম/ দৈনিক ইনকিলাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category