সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

রাজৈরে ২৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করেছে মাদারীপুর ডিবি পুলিশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৯৪ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট “ডাচ বাংলা” এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি   উন্মোচন করেছে ডিবি পুলিশ। তদেন্তে  শেষ পর্যন্ত ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পিত নাটক বলে প্রমাণিত হয়েছে। টেকেরহাট  ওই  ব্যাংকের ডিএসআর সুশময় চক্রবর্তী নিজেই টাকা আত্মসাত করে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তিনি রাজৈর উপজেলার সাহাপাড়া  এলাকার   মৃত সম্পদ চক্রবর্তীর ছেলে। জানা যায়, গত ১৫ জানুয়ারি ব্যাংকের ডিএসআর সুশময় চক্রবর্তী তিনটি শাখা থেকে বিভিন্ন অংকে মোট ২৪ লক্ষ টাকা তুলে  বাজিতপুর শাখায় নেয়ার পথে  উপজেলার কামালদী ব্রিজ এলাকায়   পৌছালে তিন ছিনতাইকারি মোটরসাইকেলে এসে গতিরোধ করে ওই ২৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে  অভিযোগ তুলে বিষয়টি প্রচার করে   । ঘটনার পরপর পুলিশ টাকা উদ্ধার ও ছিনতাইকারিদের ধরার জন্য তৎপর হয়ে ওঠে। এবং ব্যাপক তদন্ত শুরু করে। এক পর্যায়ে মামলাটি মাদারীপুর ডিবি পুলিশে হস্তান্তর করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশ  ছিনতাইয়ের রহস্য উম্মোচন করে। পুলিশ জানায়,  বিভিন্ন জনের নামে লোনের কিস্তির টাকা বিধিমোতাবেক আদায় করে  ব্যাংকে জমা না দিয়ে নিজের প্রয়োজনে আত্মসাৎ বা খরচ করে ফেলে। এক পর্যায়ে এক সাথে  লোভনীয় অংকের টাকা হাতে আসায় পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ওই টাকা আত্মসাৎ করে পুর্বে আদায় করা ঐসব লোনের  আত্মসাতকৃত  কিস্তির টাকা পরিশোধ করে দেন    ডিএসআর সুশময় চক্রবর্তী ।

মাদারীপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  ডিএসআর সুশময় চক্রবর্তী আদালতের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category