রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার  প্রধানমন্ত্রী হতে না পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি দল: খোকন তালুকদার মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজৈরে ২৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করেছে মাদারীপুর ডিবি পুলিশ মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি  মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার 

ফয়সাল সিকদার, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে যায়।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন ১নং আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এসআই নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কাঁচিহাটা এলাকার সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়।

এ সময় আটককৃত ফরহাদ ইসলাম ফাহিমের (২০) পরিহিত প্যান্টের কোমরের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিন সংযুক্ত ছিল এবং অস্ত্রটির গায়ে ইংরেজিতে MADE IN USAনও AUTO PISTAL লেখা রয়েছে। উদ্ধার করা গুলির পেছনে KF 7.65 লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহার ও কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পলাতক আসামি মো. নাজিম (পিতা ফয়েজ) একই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও তাজুল ইসলাম সুমন (৩৪)। তারা উভয়েই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এসআই নুরুজ্জামান বাদী হয়ে আটক দুইজন ও পলাতক একজনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনের ১৯এ ও ১৯এফ ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নং ১৩, তারিখ ৭ মার্চ ২০২৬)। মামলাটি তদন্ত করছেন পুলিশ উপপরিদর্শক আরেফুল ইসলাম।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category