সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২২৮ Time View
মাদারীপুরের রাজৈরের কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির এই অর্থদণ্ড প্রদান করেন। পরে আদায় করা হয় জরিমানার অর্থ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুমার নদে অবৈধভাবে বাল উত্তোলন করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার শ্রীনদী এলাকায় অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ইসিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকার জলিল মোল্লার ছেলে ইউনুস মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার পাইপ ধ্বংস করা হয়।
রাজৈর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির জানান, অর্থদন্ডের টাকা সরকারি কোষাগরে জমা দেয়া হবে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category