শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

রাজৈরে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১২০ Time View

পুত্রার (মেয়ের স¦ামীর ভাই) বাড়ীঘরে চুরির ঘটনায় সালিশ করতে গিয়ে প্রতিপক্ষরা এলোপাতারি ভাবে কুপিয়ে হত্যা করেছে জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যাবসায়ীকে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর জামান শেখের ছেলে এবং তিনি রাজৈরে বাস্ট্যান্ডে ফল ব্যবসায়ী ছিল। জাকির শেখ নিহত হয়েছে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খানের ঘরসহ চারটি ঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় ।
খবর পেয়ে এএসপি সার্কেল সালেহউদ্দিন ও ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীরা জানায়, সোমবার রাতে আমগ্রাম মধ্যপাড়া এলাকা পুত্রা সোহেল শেখের বাড়ীর ঘর চুরি হয় । এ চুরির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সালিশ বৈঠক বসে । মেয়ের জামাই রাসেল শশুর জাকির হোসেনকে সালিশ বৈঠকে ডেকে নেয়। সালিশীর মধ্যে বাকতিন্ডার একপর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ মজিদখান ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে জাকির হোসেনকে মারাত্মক জখম । পরে স্বজনরা মুমুর্ষ অবস্থায় জাকির শেখকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসে । এসময় কর্তব্যরত ডাক্তার আল ইয়াসা জানান, হাসপাতালের আনার পুর্বেই তার মৃত্যু হয়েছে। ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ইতোমধ্যে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) মামলা দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category