শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডজনখানেক মেয়র প্রার্থীর ব্যানার-পোস্টারে শহরের সৌন্দর্য্য হারাচ্ছে মিউটেশনের নামে এমপির কাছ থেকেও ২৫ হাজার টাকা ঘুষ নেয় চক্র: নামজারি করতে কেউ ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানির মধ্যে হবে: জাহান্দার আলী রাজৈরে জাকির শেখের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা রাজৈরে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে নারীদের টার্গেট করে সক্রিয় শয়তানের নিঃশ^াস চক্র, সর্বশান্ত অনেকেই মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা

মিউটেশনের নামে এমপির কাছ থেকেও ২৫ হাজার টাকা ঘুষ নেয় চক্র: নামজারি করতে কেউ ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানির মধ্যে হবে: জাহান্দার আলী

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৭ Time View

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিনদিনের মধ্যে মিউটেশন দিতে হবে, সেই নির্দেশনা ভুমি অফিসের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কোন অর্থের বিনিময়ে এমন কাজ কেউ করলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে। শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া আরো বলেন, শেখ হাসিনা সরকারের মতন যেন বিএনপির কোন নেতাকর্মী স্বৈরাচার না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাং লালন-পালন করা যাবে না। কেউ জমিদখল করার চেষ্টা করলে, তার মাদারীপুরে জায়গা হবে না।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আরো বলেন, বিগতদিনে জণগনের কাছ থেকে ভোটভিক্ষা চেয়ে আপনাদের সাথে প্রতারণা করেছে সাবেক এমপি। এর প্রমান বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খাল উন্নয়ন না হওয়া। খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। কোন এ সময় এই নলকূপের কারনে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন না তৈরি হয়, এজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচির উদ্বোধন শুরু করেছে।
পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালকসোহেল আহমেদ বাদলসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category