শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৩০ Time View
মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানের গাছের মগডাল থেকে মাইক্রো চালক আরিফের  (৩০) গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার খালিয়া গাঙ্গুলি বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই এলাকার মৃত সাহেবালির ছেলে। পারিবারিক কলহের জেরেই এই আত্নহত্যার ঘটনা ঘটেছে দাবী পরিবার ও এলাকাবাসীর।
 পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়িতে মৃত সাহেব আলী শেখের বড় ছেলে মাইক্রো চালক আরিফ শেখ (৩০) এর মরদেহ সকালে ঘুম থেকে উঠে উঠানের একটি গাছের মগডালে দেখতে পায় স্থানীয়রা। পরেন পুলিশ ও ফায়ারসার্ভিসের সহায়তায়  গাছের মগডাল থেকে মরদেহ নামানো হয়।
আরিফের ছেলে ৮ম শ্রেণির ছাত্র আরাফাত শেখ জানান, আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করে এবং পরে সে আরেকটি বিয়ে করে কনা বেগম নামে একজনকে এতে আমার মা  এই সংসার ছেড়ে  চলে য়ায় এতে আমি কার কাছে থাকবো এই নিয়ে আমার বর্তমান মা কনা বেগমকে নিয়ে বাবা ও মা-র মধ্যে ঝগড়া লেগেই থাকতো এরই জেরে এই ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category