মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

রাজৈরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২৬ Time View

মাদারীপুরের রাজৈরে গৃহবধু রুমি বেগমের আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ^শুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালীম মোল্লা। শুক্রবার বিকালে উপজেলার গাংকান্দি শাখারপাড় গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রুমি বেগমের শ^শুর হালীম মোল্লা বলেন, আমার মালয়েশিয়া প্রবাসী ছেলে শিপন মোল্লা ২০১২ সালে রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের আলী হোসেন এর মেয়ে রুমিকে বিয়ে করেছিল। তাদের ৩ টি সন্তান রয়েছে। ২৭ মার্চ শুক্রবার রাতে শিপনের সাথে মোবাইলে ঝগড়া হয়। এই কারনেই রুমি রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে তার সন্তানের কান্নাকাটিতে আমরা টের পেয়েছি। পরে রাজৈর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরন করে। ময়নাতদন্ত শেষে লাশ তার বাবার বাড়ীর লোকজন নিয়ে দাফন করেছে। এই ঘটনায় রুমির মা আছমা বেগম বাদী হয়ে আমার ছোট ছেলে রিপন, রিপনের স্ত্রী সাথী, আমার মেয়ে লাকী ও লিপির নামে রাজৈর থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছে। অথচ ঘটনার দিন এদের কেউই আমাদের বাড়ীতে ছিল না। এই আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category