শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই যুবতী

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩৯ Time View

অনশনের ৪দিন পর ভালবাসার মানুষের হাত ধরে ঘরে ফিরলো যুবক। এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় বিয়ে। এতে খুশি যুবক, যুবতি ও পরিবারের সদস্যরা।।
জানা যায়, ১০ বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিৎ পাত্র (২৮)-এর সাথে পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর প্রেমের সম্পর্ক হয়। চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন। সেই সুবাদে স্ত্রীর লেখাপড়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে বিশ^জিৎ। কিন্তু সম্প্রতি একটি চাকরিতে যোগদানের পর বিশ^জিতের সাথে অনুশীলা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়িতে গত মঙ্গলবার থেকে এই অনশনে বিশ^জিৎ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমলোচনার ঝড় ওঠে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় সংবাদ। পরে স্থানীয় মাদবররা ও দুই পরিবারের সদস্যদের সমঝোতায় বিশ^জিৎ ও অনুশীলার বিয়ের সম্মতি দেয় পরিবার।
স্থানীয় মাদবর মিহির হালদার বলেন, ‘দুই পরিবারের সাথে কথা বলে দুইজনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে চারহাত মিলিয়ে দেয়া হয়েছে। সবাই প্রার্থনা করবেন, নবসম্পতি যেন সারাজীবন সুখে থাকে।’
এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সারাদেশে ব্যাপক সমলোচনা হয়। প্রশাসনের নজরে আসলে সমাধানের জন্য দুই পরিবারকে বলা হয়। সমবেশে ভালবাসার জয় হয়েছে, বিষয়টি শুনে ভাল লাগছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category