শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৯ Time View

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি পুত্রবধু ও শ্বশুরকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী ও সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে। গ্রেফতার দুইজন সম্পর্কে পুত্রবধু ও শ্বশুর।


মামলার এজাহারে বলা হয়, ১৮ লাখ টাকায় সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে লিমন মাতুব্বরকে (২২) সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেয় শীর্ষ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সোবাহান মোল্লা ও তার লোকজন। পুরো ১৮ লাখ টাকা দেয়া হলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হয় লিমন। প্রথমে তাকে সৌদিআরব নিয়ে যায় দালালচক্র। পরে সেখান থেকে ওই যুবককে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়ারা। পরে নির্যাতন চালিয়ে পরিবার থেকে কয়েক দফায় মুক্তিপন হিসেবে নগদ ও ব্যাংকের মাধ্যমে আরো ১২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। এরপর আর কোন হদিস নেই লিমনের। এই ঘটনায় ৭ এপ্রিল সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শামীম মাতুব্বরের স্ত্রী ও ভুক্তভোগী লিমনের খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা সালাম ও সোবাহানের স্ত্রী তানিয়াসহ ৮ জনের নামে মানবপাচার আইনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে সোবাহানের স্ত্রী তানিয়া ও তার শ্বশুর সালাম মোল্লাকে গ্রেফতার করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেফতার দুইজনকে সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে পাঠানো হয় আদালতে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেফতার দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানবপাচার মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই মামলায় বাকি আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category