বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই যুবতী

আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি)

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম (এমপি) বলেন, আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না। যার প্রমাণ আজকের ট্রেনের যাত্রাবিরতি। নির্বাচনের পূর্বে আমি আপনাদের যে সকল কথা দিয়েছিলাম, আগামী তিন বছরে অক্ষরে অক্ষরে আমি তা পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে, মুকসুদপুরকে একটি বসবাসযোগ্য, সম্প্রীতির উপজেলা এবং একটি শান্তিপূর্ণ উপজেলা করতে যা কিছু করার দরকার, আমি তা করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমানও কাজে বিশ্বাসী। তিনি নির্বাচনী ইশতেহারে যে কথা দিয়েছেন, তার প্রতিটি কথা রাখার চেষ্টা করে যাচ্ছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, মুকসুদপুর রেলওয়ে স্টেশনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম (এমপি)।

মুকসুদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ – উজ – জামান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু প্রমূখ।

মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়ায় সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। সেই সাথে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করে, প্রশংসায় ভাসছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category