শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর  আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View
মাদারীপুর শহরে ভুল চিকিৎসায় বেসরকারি একটি হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতাল থেকে মুহুর্তে পালিয়ে যায় অভিযুক্ত চিকিৎসক। এ ঘটনায় হাসপাতাল ভাংচুর করে স্বজনরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন।
স্বজনরা জানায়, পিঠে ফোড়ার প্রচন্ড ব্যাথা নিয়ে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগমকে ভর্তি করা হয় শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে। সেখানকার চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রোগীর অস্ত্রোপচার চালানো হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘড়ি করে বিলকিস বেগমকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাঝপথে মৃতু হয় ওই গৃহবধূর। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় স্বজনরা। মাদারীপুর-শরিয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিচার দাবি করেন এই ঘটনার।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হলে পরিস্থিতি দেড়ঘন্টা পর স্বাভাবিক হয়।
এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগেও একাধিকবার হাসপাতাটিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের স্বজন হাসান মাদবর জানান, কোনভাবেই এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। হাসপাতাল ও মালিকপক্ষের বিচার হওয়া উচিত।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। হাসপাতালটির বৈধতা এবং চিকিৎসকের বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category