শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে ৪৩ লাখ টাকা দিয়েও খোঁজ নেই যুবকের, যাওয়া হলো না ইতালি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১৫ Time View

মাদারীপুরে ১৮দিন ধরে খোঁজ নেই আলভী খান (২৫) নামের এক যুবকের। তার সন্ধানে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে পরিবার। বিচার দাবী করেছেন অভিযুক্তের। নিখোঁজ আলভী খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে। অভিযুক্ত রাতুল হাওলাদার (২৮) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে।
স্বজনরা জানায়, সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের যুবক আলভীকে সরাসরি বিমানে করে ইতালি নেয়ার প্রলোভন দেখায় মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য রাতুল হাওলাদার। ২১ লাখ টাকায় চুক্তি হলে ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করে রাতুলের পরিবার। এর ৪দিন পর ১৯ অক্টোবর রাতুলকে আকাশ পথে সৌদিআরব নিয়ে যায় রাতুলসহ দালালচক্রের সদস্যরা। পরে সেখান থেকে দালালচক্র তাকে লিবিয়ায় নিয়ে বন্দি করে। যুবককে নির্যাতন করে অডিও ভয়েস পাঠিয়ে পরিবার থেকে চাওয়া হয় মুক্তিপণ। বাধ্য হয়ে রাতুলের পরিবার ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২২ লাখ টাকা মুক্তিপণ দেন। এরপর আরো মুক্তিপণ চাওয়া হলে অস্বীকৃতি জানায় পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে ৪ এপ্রিল ধরে আলভীর সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছন্ন করে দেয় দালালচক্র। নিরুপায় হয়ে আলভীর বাবা বাদী হয়ে গত ১৯ এপ্রিল রাতুলসহ ৬ জনের নামে মানবপাচার আইনে মামলা করে। ছেলের সন্ধানের পাশাপাশি দোষিদের বিচার চেয়ে সংবাদ সমম্মেলন করে পরিবার।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘আলভী নামে এক যুবককে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় মূল আসামি রাতুল হাওলাদারকে গ্রেতকার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category