সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুর থেকে ২০ মেট্টিক টন সরকারি চাল চোরাই পথে যাচ্ছিল গোপালগঞ্জ, মাঝপথে জব্দ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০৩ Time View

মাদারীপুর ভিজিডি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সাড়ে ২০ মেট্টিক টন সরকারি চাল গোপালগঞ্জ পাচারকালে ট্রাকসহ জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে এই চাল জব্দ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদারীপুর শহরের ইটেরপুল খাদ্য গুদাম থেকে ট্রাকে করে ভিজিডির ৪১১ বস্তায় সাড়ে ২০ টন চাল চোরাই পথে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকায় যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় ট্রাকটির গতিরোধ করে ডাসার উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করেন স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে চালককে জিজ্ঞাসাবাদ শেষে অনিয়মের সত্যতা পান। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের ইটেরপুল খাদ্য গুদাম থেকে রাজৈর উপজেলার মুন্সি রাইস এন্ড বয়লার মিলের জন্য এই সাড়ে ২০ টন মেট্টিক টন চাল ডিও বা বরাদ্দের মাধ্যমে বিলি আদেশ হয়। নিয়ম অনুযায়ি এই চাল সংশ্লিষ্ট রাইচ মিলে ট্রাকে করে নিয়ে যাওয়ার কথা। পরে তা পরিশোধন করে হতদরিদ্রদের মাঝে নায্যমূল্যে ডিলারদের মাধ্যমে বিক্রির নিয়ম রয়েছে। কিন্তু মিল মালিক আহাদ মুন্সি সরকারি চাল কালোবাজারি করে তা গোপালগঞ্জে পাঠানোর চেষ্টা করেন। বিয়ষটি গুরুতর অপরাধ হিসেবে দেখছে প্রশাসন।
মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, এক জেলার সরকারি চাল অন্য জেলায় নেয়ার কোন সুযোগ নেই। ট্রাকসহ সাড়ে ২০ মেট্টিক টন চাল জব্দের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক এ ব্যাপারে মামলা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে। জব্দকৃত চাল ও ট্টাক ডাসার থানা পুলিশের হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category