সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি  মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১,আহত-১০ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট ১৯ মাস পর মুকসুদপুর  উপজেলা আ. লীগ কার্যালয়ে উড়ল  পতাকা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২ মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

ভাঙ্গায় তৃতীয় দিনেও সড়ক-রেলপথ অবরোধ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View
  1. ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের সাধারণ জনগণ সহ ভাঙ্গার সর্বস্তরের জনগণ আজ বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে অবস্থান নিয়েছে। সকাল থেকে ঢাকা -বরিশাল এবং ঢাকা- খুলনা মহাসড়কে সামিয়ানা টাঙ্গিয়ে ও গাছের গুঁড়ি ফেলে এবং রেললাইনের উপর গাছ ফেলে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সকাল থেকেই সড়কে বিক্ষোভ শুরু করে স্থানীয় জনগণ। পরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাস স্ট্যান্ড, নোয়াপাড়া বাস স্ট্যান্ড, ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়, আলগি ইউনিয়নের সুয়াদী সহ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।

অন্যদিকে ঢাকা -খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয়। কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান সকাল সাড়ে সাতটা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয় জনগণ। ফলে কোন ট্রেন যাতায়াত করেনি।


ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় ৮:১৫ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি। মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।
ভাঙ্গা রেল পুলিশের ইনচার্জ শাবুর হোসেন জানান, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর আটকা পড়েছে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীদের শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা নেই।


ফরিদপুর -৪(ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর- ২ (নগরকান্দা ও সালথা) সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে এবং ইউনিয়ন দুইটি পুনরায় ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্তির দাবিতে গত শুক্রবার সকাল থেকে ঢাকা -খুলনা , ঢাকা- বরিশাল এবং ফরিদপুর- বরিশাল মহাসড়কে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে। প্রশাসন তাদের দাবী পূরণ না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। স্থানীয় জনগণ তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান নিয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরু ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজির হয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি এসময় বলেন দীর্ঘ ৪ দিন হাজার হাজার জনতা আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সড়ক অবরোধ আগামী শুক্রবার ও শনিবার স্থগিত থাকবে। যদি ইসি এরমধ্যে ফরিদপুর -৪ আসনে আলগী ও হামেরদী ইউনিয়নকে পুর্নবহালের ব্যবস্থা না করেন তাহলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category