শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে কোরবানিতে পশুর চামড়া সংরক্ষনে প্রশাসনের পক্ষ থেকে লবন বিতরণ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৬ Time View

মাদারীপুরে কোরবানিতে মাদ্রাসা, ধর্মী প্রতিষ্ঠান ও এতিমখানায় দান করা পশুর চামড়া সংরক্ষনের জন্য প্রশাসনের পক্ষ থেকে লবন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব উপজেলা কমপ্লেক্সে এই লবন বিতরণ করেন।
জানা যায়, সদর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা শত শত পশুর চামড়া দান করে অনেকেই। এরই অংশ হিসেবে কোরবানীর ঈদের জবাই হওয়া পশুর চামড়া সংরক্ষনে উদ্যোগ নেয় সরকার। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে ৫০ কেজি ওজনের বস্তায় লবন বিতরণ করা হয়। ৩০০ বস্তা লবন প্রাথমিকভাবে বিতরণ করে প্রশাসন। প্রয়োজনে আরো বিতরনের কথা জানানো হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে ৫০ কেজির ৩০০ বস্তা লবন উপজেলা পর্যায়ে মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সাঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে এ লক্ষ্যে প্রশিক্ষণ ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার করা হয়েছে। যাতে ঈদের পরপরই রকারবানির চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করা হয়। এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সংগৃহীত চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। যাতে সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণে গুণগত মান বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category