সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১০ Time View

রাশিয়ার হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুরে চলছে মাতম। নিহত সুরুজ কাজী (২৫) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিন খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে।
নিহতের পরিবার জানায়, ৯ মাস আগে প্রতিবেশি এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছায় সুরুজ। সেখান গিয়ে ৮০ হাজার টাকায় একটি কোম্পানিতে কাজ করে সে। পরবর্তীতে চলতি মাসে দালালদের প্রলোভনে বেশি বেতনে রুশ সেনাদের সাথে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যোগ দেন সে।। বার্বুচি হিসেবে সুরুজ যুদ্ধরত একটি ক্যাম্পে রান্না করতো। কিন্তু সেই ক্যাম্পে সম্প্রতি ইউক্রেনের নিক্ষেপ করা মাইন বিস্ফোরণে সুরুজ নিহত হন। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী যুবক মুঠোফোনে সুরুজের পরিবারকে জানায় মৃত্যুর খবর। এই ঘটনায় দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে ঘটনার পর পলাতক অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগিরা।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।
আদরের ভাইকে হারিয়ে বুকফাটা আর্তনাদ বোন শারমিনের। কান্নায় ভেঙ্গে পড়েন মা নুর জাহান বেগম। বাবা বাকরুদ্ধ।
নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, ‘আমার বড়ছেলে এভাবে মারা যাবে এটি কল্পনাও করতে পানিনি। আমি দালালদের বিচার চাই। আর দ্রুত আমার ছেলে লাশ ফেরত চাই।’
সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, ‘আমাদের ভাই সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে বুঝতে পারিনি। বিদেশে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু দালালচক্রের প্রলোভনে আমার ভাই বিদেশে পাড়ি জমায়। শেষমেশ যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছে। সরকারের কাছে আকুতি ও মিনতি করছি আমার ভাইয়ের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করুক।’
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, রাশিয়ায় যুদ্ধে যুবক সুরুজ কাজী নিহতের ঘটনায় অত্যন্ত দুঃখজনক। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগের নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category