শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৯ Time View
মাদারীপুরে অজ্ঞানপার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ও মাদারীপুর সদর উপজেলার এলাকার চরমুগুগরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
সংবাদ সম্মেলনে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গবাদি পশুর হাটে গরু ক্রয়-বিক্রয় করতে আসা ব্যক্তিদের টার্গেট করে তাদের অজ্ঞান করে টাকা পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নামে অজ্ঞান পার্টির একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নতুন শহর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টি ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কসটেপ, পলিথিন ব্যাগ, সেকারিন ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলন শেষে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া এ চক্রের বাকি সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
পুলিশ আরো জানায়, আটককৃতদের মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে রয়েছে ৭টি ও জাকির হাওলাদারের বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category