শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৮১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বজ্রপাতে সৈয়দ সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের রুইতার বিলে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ সিকদার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মরহুম মোরশেদ সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ সিকদার নিজ জমিতে পাট নিড়ানোর কাজ করছিলেন। দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর এলাকায় তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জমিতেই তার লাশ পড়েছিল। পরে তার খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তার লাশ গ্রামের রুইতার বিল থেকে উদ্ধার করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানসিভ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের এক অংশ পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category