শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে আওয়ামী লীগের কর্মকান্ড থেকে সরে দাঁড়ালেন তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৪২ Time View

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকান্ড থেকে পদত্যাগ করলেন তিনবারের সাবেক এক ইউপি চেয়ারম্যান। রোববার সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুরে শ্বশুরবাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, আমি জনগনের ভোটে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। শেষ ইউপি নির্বাচনে আমি হেরে যাই। তিনবার ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি একাধিক মামলার আসামি হই। এমন কি আমাকে হত্যা মামলার আসামি হতে হয়েছে। একাধিকবার জেলে যেতেও হয়েছে। মূলত আমি আওয়ামী লীগের সাথে ছিলাম। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়েও আমার প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একের পর এক মামলা দিয়ে হয়রাণি করেছে। আমি এই মামলার কারনে এখন দিশেহারা, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্থ। মামলার কারনে পালিয়ে বেড়াতে হয়েছে অনেকদিন। বর্তমানে আমি সবকয়টি মামলায় জামিনে রয়েছি।
তিনি আরো বলেন, আগামীতে আমি কোনদিনও আওয়ামী লীগের কোন কাজের সাথে থাকবো না। দেশের সাধারণ নাগরিকের মত আমি বাঁচতে চাই। তাই এখন থেকে আর আওয়ামী লীগের কোন কর্মকান্ডের সাথে আমি সম্পৃক্ত নই। দল থেকে পদত্যাগ করছি। রাজৈর উপজেলা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কোন নেতার হসিদ মিলছে না। এজন্য পদত্যাগপত্র কোথায়ও জমা দিতে পারছি না।
প্রসঙ্গত, সিরাজুল ইসলাম হাওলাদার নৌকা প্রতিক নিয়ে বাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন করেন। বিপুলভোটে বিজয়ীও হন। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন দীর্ঘদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category