সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে মাদক সেবনে বাধা দেয়ায় পাটের গোডাউন অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৬৫ Time View

মাদারীপুরে মাদক সেবনে বাধা দেয়ায় পাটের গোডাউন অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি
মাদারীপুরে মাদক সেবনে বাধা দেয়ায় পাটের গোডাউনের অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর। রোববার মধ্যরাতে মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে ঘটে এ ঘটনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা পরিচালনা করে আসছে ওই এলাকার বাসিন্দা লস্কর মোশতাক আহমেদ। বেশকিছুদিন ধরে পাটের গোডাউনের ভেতরে প্রবেশ করে মাদক সেবন করে আসছে এলাকার কিছু বখাটে। এতে বাধা দেন মালিকপক্ষের লোকজন। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে রোববার মধ্যরাতে পাটের গোডাউনের অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন। এর আগেই পুড়ে যায় ভেতরে থাকা সব মালামাল।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি লস্কর মোশতাক আহমেদ বলেন, ‘মাদক সেবনে বাধা দেয়ায় আমার পাটের গোডাউনের অফিসে আগুন দেয় মাদকসেবনকারীরা। এতে আমার ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category